সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরুর সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলায় বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির মনোনীত প্রার্থীরা রবিবার ঢাকায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীতে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বৈঠকে দলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনী প্রস্তুতি এবং সাংগঠনিক কর্মকৌশল নিয়ে বিস্তর আলোচনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম -৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী ও আকবরশাহ আংশিক) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’) মনোনীত প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন।
বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রার্থীদের মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার পরামর্শ দেন। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে লক্ষ্য অর্জনে মনোনীত প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির প্রার্থীরা সাক্ষাৎ শেষে জানান, দলের উচ্চ পর্যায়ের সঙ্গে এ শীর্ষ বৈঠক তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা বলেন, নির্বাচনী এলাকার রাজনৈতিক অবস্থা, চলমান আন্দোলন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে দিকনির্দেশনা আরও সুস্পষ্ট হয়েছে।

বৈঠকে প্রার্থীরা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বস্ত করেন যে, তারা তৃণমূলে সংগঠনের গণভিত্তি শক্তিশালী করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন এবং সামনে আরও সংগঠিতভাবে মাঠে কাজ করবেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল করতে এ ধরনের আলোচনাসভা ইতিবাচক ভূমিকা রাখবে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক নোয়াখালী -৬ হাতিয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম -১ মিরসরাই সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, চট্টগ্রাম -৭ রাঙ্গুনিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নির্বাচন মিডিয়া সেল এর সমন্বয়কারী ছাত্র নেতা এম আর মিল্টন চৌধুরী বলেন, বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন সোমবার ২৪ নভেম্বর সকালের প্রথম ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন এরপর সীতাকুণ্ডের বিভিন্নস্হানে নির্ধারিত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »