শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে বোনের শ্বশুর বাড়ির লোকজনের আক্রমণে গুরুতর আহত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুরাদাবাদ রিকশা চালক আবুল কালামের বাড়ির সামনে কামাল উদ্দিনকে বোনের শ্বশুরবাড়ির লোকজন হঠাৎ করে লাঠিসুটা নিয়ে আক্রমণ করে।

এজাহার সূত্রে জানা যায়, বছরখানিক আগে একই ইউনিয়ন এর বাসিন্দা জামাল উদ্দীন এর ছোট বোন পারভীন আকতারকে খালাতো ভাই আব্দুস সাত্তার এর সাথে ইসলামী শরীয়ত মতে বিবাহ দেয়া হয়। বিবাহের পর থেকে বোনের সাথে শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এইসবের জের ধরে এক বৎসর পূর্বে পারভীন আক্তারকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে বের করে দিলে বাপের বাড়িতে চলে আসে। এর পর হতে দুই পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর রবিবার পারভীনের ভাই কামাল দোকান বন্ধ করূ রওশনহাট বাজারে যাওয়ার পথে রিকশা চালক আবুল কালামের বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে বোনের শ্বশুরবাড়ির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কামাল এর উপর আক্রমণ করে, লাঠি-শোঠা কিরিচ দিয়ে উপর্যুপরি আঘাত করে সারা শরীরে জখম করে দেয়। এইসময় কামাল আহত অবস্থায় রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই ব্যাপারে কামালের বড় ভাই মোহাম্মদ জামাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

চন্দনাইশ থানার (তদন্তকারী) এসআই নূর আমজাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »