সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে ৪ গরুসহ গরু চোর গ্রেফতার

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে চুরি হওয়া ৪ গরুসহ সংঘবদ্ধ চোরচক্রের সদস্য আবদুল মাবুদ (৬০) কে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আবদুল মাবুদ (৬০) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব দোহাজারী জামাল মেম্বারের বাড়ি এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরী এলাকা থেকে গরুসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাত ১১ টা থেকে ৩০ অক্টোবর রাত ২টার মধ্যে মধ্যবর্তী যেকোন সময়ে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরি এলাকার মাহমুদুল হক রিয়াদ (৩৫) এর মালিকানাধীন গরুর খামার থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্রের সদস্য আবদুল মাবুদ (৬০) ও সদস্য মো. সেলিমসহ (৫০) অজ্ঞাতনামা ৭-৮ জন চোর।

গরু চুরির বিষয়টি থানা পুলিশকে জানালে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় জামিরজুরি এলাকা থেকে চোরাইকৃত ৪টি গরুগুলো উদ্ধারসহ চোর আবদুল মাবুদকে (৬০) আটক করা হয়।

চোর আবদুল মাবুদ ও চোর মো. সেলিমের বিরুদ্ধে এর আগেও অস্ত্র, ডাকাতিসহ চুরির একাধিক মামলা রয়েছে। নতুন করে আবদুল মাবুদ ও মো. সেলিম এবং অজ্ঞাতনামা ৭-৮ জন বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, চোরাইকৃত ৪ গরুসহ আটক ১ চোর চক্রের সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চন্দনাইশে গরু চুরি ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »