শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম চন্দনাইশে ধর্ষণের অভিযোগে নূর হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ 

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নুর হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খোদারহাট গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর হোসেন একই এলাকার আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খোদারহাট গুচ্ছগ্রামে ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা নুর হোসেন। গত ১ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে নুর হোসেন গৃহবধূর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে অভিযুক্ত নুর হোসেন পুনরায় ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিলে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানান। স্থানীয়ভাবে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী বাদী হয়ে চন্দনাইশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরপরই থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর আমজাদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে নুর হোসেনকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার একমাত্র আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

গ্রেপ্তার আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং নির্যাতনের শিকার গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »