চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের পাশে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ-

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে বৈলতলী-চরতী সড়কের চরপাড়া এলাকায় গতকাল বুধবার এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ ১০ রোগীকে দেখতে চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী ও চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ শাহাদৎ হোসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল হক, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, উত্তর সাতকানিয়া সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, চন্দনাইশ উপজেলা কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হারুনুর রশিদ, শাহজাহান নাছির, দিদারুল আলম, চন্দনাইশের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, হেলাল উদ্দীন, কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের বেলাল প্রমুখ।

উল্লেখ্য, ১০ জন অগ্নিদগ্ধ হয় তার মধ্যে ৪ জন গুরুতর রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চমেকে বাকি ৬ জন রোগীর খোঁজখবর নেন তারা। তাদের জন্য দোয়া করেন। দোয়া শেষে জামায়াতের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী ডাঃ শাহাদৎ হোসাইন প্রত্যেককে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.