শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেট স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট সংবাদদাতাঃ

সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শুদ্ধ বানান চর্চার মাধ্যমে মাতৃভাষা আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। কারণ এটি ভাষার নির্ভুল প্রয়োগ নিশ্চিত করে এবং ভাষার সৌন্দর্য ও অর্থের সঠিকতা বজায় রাখে। শুদ্ধ বানানের অনুশীলন ভাষার মান বৃদ্ধি করে, যা মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং এর যথাযথ প্রসারের জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, বাংলা একটি সমৃদ্ধ ভাষা হিসাবে বিশ্বে সমাদৃত। বাংলাকে আরও এগিয়ে নিতে শুদ্ধ চর্চা করতে হবে। বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদের সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মধ্য দিয়েই ভাষাকে আরও এগিয়ে নেয়া সম্ভব। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজের হলরুমে বাংলা স্পেলিং বি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব এবং প্রভাষক পিয়াব্রত কৈরী এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক সাদ্দাম হোসেন ও প্রভাষক মো. সাগর আহমেদ। প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন আইসিটি বিভাগের প্রভাষক তাহসিনুর রহমান। সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন প্রভাষক আলী আকবর। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার।

সকাল থেকে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে তিনটি ক্যাটাগরিতে স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাংলা বানান, দক্ষতা, উচ্চারণ এবং প্রমিত উচ্চারণের প্রেজেন্টেশন স্কিল যাচাই করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদে হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক সহ অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »