শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে নতুন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা’র যোগদান

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঝন্টু বিকাশ চাকমা যোগদান করেছেন। সোমবার চন্দনাইশে এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন। যোগদানের পর বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার নিকট থেকে দায়িত্বগ্রহণ করেছেন।

৩৮তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এরপর বদলি হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চন্দনাইশ উপজেলায় যোগদান করেন। দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর
উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতা, সততা, নৈতিকতা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।

ঝন্টু বিকাশ চাকমা এর বাড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের মন্যারামপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খেদারমারা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ হতে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর নিয়মিত দায়িত্বের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাজারী পৌরসভা ও ৫ নং বরমা ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করবেন ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা
বলেন, ‘ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সেবা সহজীকরণ নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাই সহ সকল ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার আশ্বাস দিয়েছেন। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »