কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
আজ ১২ আগষ্ট সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যানজট ইত্যাদি বিষয়সহ ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা, সরকারের বিভিন্ন দপ্তরের সেবাসমুহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভাটিয়ারী ইউনিয়নের নাগরিকদের সাথে উপজেলা প্রশাসনের এক “গণ-সংলাপ” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের সম্মানিত গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গণ- সংলাপে অংশগ্রহণকারীগণ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, যানজট নিরসন, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
উক্ত গণ-সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড, চট্টগ্রাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার( ভূমি)আব্দুল্লাহ আল মামুন, এবং আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ। এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ , সীতাকুণ্ড মডেল থানা; উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা; উপজেলা কৃষি কর্মকর্তা; উপজেলা সমাজসেবা কর্মকর্তা; উপজেলা বন কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.