Categories: জাতীয়

একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চায়! প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দেশি নিউজ ডেস্কঃ

বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানে নিক্কেই ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেছেন অধ্যাপক ইউনূস।

ঢাকায় রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন বিটিভি ও বেসরকারি টেলিভিশনগুলো প্রধান উপদেষ্টার এই প্রশ্নোত্তর পর্ব সম্প্রচার করেছে।
নিক্কেই ফোরামের ওই প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্যে কাজ করছে। এগুলো হলো সংস্কার, বিচার এবং নির্বাচন।

এ বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন তিনি। তবে সংস্কার কতটুকু হয়েছে তার ওপর নির্বাচন অনুষ্ঠান নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, “আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি।

“আমরা যদি খুব তাড়াহুড়ো করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা এটা (নির্বাচন) ডিসেম্বরে করতে পারি। তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয়, তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে” বলেন তিনি।

কিন্তু কেউ কেউ সংস্কার রেখে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল এটা বলছে।

 

এর আগে গত রোববার (২৫ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিতীয় দফায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা।
বৈঠক শেষে একে একে কথা বলেন রাজনৈতিক নেতারা।

পরিস্থিতি যাই হোক না কেনো প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনূস যেন মাঝপথে হাল ছেড়ে দিয়ে সরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয়া দলগুলোর প্রতিনিধিরা।

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, নির্বাচন, বিচার ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়ে মৌলিক সংস্কার করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে মৌলিক সংস্কার সম্পন্ন করে জাতিকে নির্বাচনের পথে নেয়ার কথা বলা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, জুলাই আন্দোলনে মানুষের ব্যাপক অবদানের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কোনো কারণে যদি কাজের সুযোগ না দেয়া হয় এবং মাঝপথে ফেলে যাওয়া হয়—এটা গ্রহণযোগ্য নয়। আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি, এ ধরনের চিন্তা যেন তার মনে না আসে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ না করলে আবারও পূর্বের মতো নির্বাচন কলঙ্কিত হবে। ফ্যাসিস্টদের দ্রুত বিচার করতে হবে এবং জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। আগে যদি স্থানীয় নির্বাচন হয়, তবে আবারও কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার দেখা যাবে। আমরা সবাই দেশ গড়ার কাজে একসঙ্গে কাজ করতে চাই।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন—জুনের একদিন পরেও এই সরকার দায়িত্বে থাকবে না। এতে আমরা আশ্বস্ত হয়েছি। একইসঙ্গে স্পর্শকাতর ও বিতর্কিত সিদ্ধান্তগুলো ভেবেচিন্তে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ফ্যাসিবাদের বিরুদ্ধে। বিপদের সময় ধৈর্য ধরতে হয়। বিগত সরকারের আমলে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা ২০০-এর বেশি মিথ্যা মামলা আগামী জুনের মধ্যে প্রত্যাহার করতে হবে—এ দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশনের অনেক সুপারিশ কোরআন-হাদিসের পরিপন্থী। এজন্য এমন কোনো সুপারিশ বাস্তবায়নযোগ্য নয়। এছাড়াও উপদেষ্টা পরিষদের কিছু সদস্য বিতর্ক তৈরি করছেন—প্রয়োজনে পরিষদ পুনর্গঠনের কথাও বলা হয়েছে।

খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে দায়িত্ব পালনে উৎসাহিত করেছি। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দিতে বলেছি। জুলাই আন্দোলনের বিচার দৃশ্যমান হওয়া উচিত। যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক হচ্ছে, সে ব্যাপারে বিবেচনা করতে বলেছি। তিনি আরও বলেন, মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করারও আহ্বান জানানো হয়েছে। যেকোনো মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, প্রধান উপদেষ্টা যেন মাঝপথে হাল ছেড়ে না দেন—এ বিষয়ে আমরা তাকে অনুরোধ করেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) জানিয়েছেন—জুনের পর এক ঘণ্টাও দায়িত্বে থাকবেন না। চলমান সংস্কার প্রক্রিয়াটি কী পরিমাণে বাস্তবায়িত হবে, তা স্পষ্ট করতে হবে। বিগত আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডে দায়ী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। তিনি এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে দেশবিরোধী কিছু হবে না বলেও আশ্বস্ত করেছেন। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার কথাও বলেছেন। হেফাজতের মামলাগুলো প্রত্যাহারে তিনি সরাসরি তদারকি করবেন বলে জানিয়েছেন এবং এ বিষয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। নারী সংস্কার বিষয়ে তিনি ইতিবাচক বক্তব্য দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে কোরআন-সুন্নাহ বিরোধী কিছু করা হবে না। নির্বাচনের নির্দিষ্ট তারিখ চাওয়া হয়েছে এবং তিনি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হলো—জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে—উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের অপসারণ করা অথবা তাদের পদত্যাগে উৎসাহিত করতে হবে। বিএনপির পক্ষ থেকে যিনি উপদেষ্টার পদত্যাগের বিষয়টি তুলেছেন, সেটি গুরুত্বসহকারে আমলে নেয়া দরকার। তিনি আরও বলেন, সরকারি সামরিক বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছি। মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো একতরফা সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়েছি। এছাড়াও নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করার আহ্বান জানানো হয়েছে। আমরা চাই—এই সরকারই নির্বাচন, সংস্কার ও বিচার সম্পন্ন করুক।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…

3 hours ago

সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…

8 hours ago

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

1 day ago

রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন

বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ ​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…

2 days ago

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…

2 days ago

This website uses cookies.