চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ উপজেলা ক্যাম্পের ক্যাপ্টেন সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই গাঁজা ব্যাবসায়ীকে আটক করেন।
২৯ মে ২৫ বুধবার ৯ টা হতে ১০:২০ টা পর্যন্ত চন্দনাইশ উপজেলাধীন দোহাজারি পৌরসভা ২ নং ওয়ার্ডস্হ বারুদ খানা এলাকায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোঃ আবু তালেবের ছেলে মোঃ সাকিব ইমাম (২৪)কে ৮ কেজি গাঁজাসহ তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। জব্দকৃত গাজার মুল্য ১ লক্ষ ১২ হাজার টাকা। সাকিবকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙিনা থেকে পেয়ারা গাছের নিচে পুঁতে রাখা ৮কেজি গাঁজা উদ্ধার করেন বাংলাদেশ সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় গত ২৫ মে কুমিল্লা থেকে এই গাঁজা নিয়ে আসা হয়।
সেনা সূত্রে জানা গেছে,এই গাজা ব্যবসায়ীকে ২৮ এপ্রিল ২০২৫ তারিখে ইয়াবা ব্যবসা চাঁদাবাজি করায় আটক করা হলে তার মায়ের জিম্মা ছেড়ে দেওয়া হয়েছিল।পরবর্তী তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
This website uses cookies.