Categories: জাতীয়

সীতাকুণ্ডে ৩ দিন ব্যাপী ভূমি মেলা সমাপ্ত, ২৪ ঘন্টায় খতিয়ান দেয়ায় প্রশংসিত হচ্ছেন ইউএনও ফখরুল ইসলাম।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে ৩ দিন ব্যাপী ভূমি মেলার প্রথম দিনে ভূমি সেবা প্রার্থীদের উপচে পড়া ভীড়ের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।২৪ ঘন্টায় আমিরাবাদের এস,এম নূরুল গনিকে খতিয়ান করে দেয়ায় সত্যি প্রসংশার দাবীদার সীতাকুন্ড এসি ল্যান্ড অফিস। এতে প্রশংসিত হচ্ছেন সীতাকুণ্ডের ইউএনও ফখরুল ইসলাম।

মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ভূমি মেলায় কুইজ প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইউএনও মোঃ ফখরুল ইসলাম।

এতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফা আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা লুৎফরনেছা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা বেগম,সমবায় অফিসার আঞ্জুমান আরা, জনস্বাস্হ্য অফিসার গণবেশ মহাজন, তথ্য সেবা অফিসার আছমারুল হোসনা,পল্লী অফিসার মরিয়ম আক্তার, ভূমি অফিসের পেশকার সবদেব হোসেন,নাজির কাজী নুরুদ্দীন হাসনাত, তহসিরদার মোঃ জসিম উদ্দিন,সীতাকুণ্ড সদর,কুমিরা,ভাটিয়ারী ভূমি অফিসের তহসীলদারগন,ক্রেডিট চেকিং সজিব দাসসহ সাংবাদিক ও সেবা গ্রহীতাগন।

ইউএনও ফখরুল ইসলাম তাঁর বক্তৃতায় বলেন, ভূমি মেলার মূল লক্ষ হচ্ছে সাধারণ সেবা গ্রহিতাদের মাঝে ভূমি সেবা নিতে আসা সেবা প্রার্থীদের সচেতন করা,যাতে তারা নিজেদের কাজ নিজেরা করতে পারে। সেবা প্রার্থীরা যেন দালালের খপ্পরে পড়ে হয়রানীর স্বীকার হতে না হয়, এবিষয়েও তাদেরকে সচেতন করা। নিজের জমির কাগজপত্র নিজেই আপডেট রাখা। সময় মত কর পরিশোধ করে রাজস্ব দানে সহায়তার পাশাপাশি নিজের সম্পদ নিরাপদ রাখার সচেনতা বৃদ্ধি করা।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তিনি।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

33 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.