Categories: জাতীয়

চবি এলামনাই এসোসিয়েশন এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরীঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই এসোসিয়েশনের নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে নগরীর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত এসোসিয়েশনের এডহক কমিটির উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ আসলাম চৌধুরী এফসিএ।

এডহক কমিটির সদস্য কামরুল হাসান হারুনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
এডহক কমিটির সদস্য, সাবেক চাকসু এজিএস মাহবুবের রহমান শামীম, এম এ হালিম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ভিত্তিক এই মতবিনিময় সভায় প্রায় সকল ব্যাচের প্রতিনিধিরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভায় গঠনতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখে গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ শক্তিশালী কার্যকরী পরিষদ গঠনের জন্যে উপস্থিত চবিয়ানরা জোর দাবী জানান। সকলেই এই ব্যাপারে নতুন এডহক কমিটিকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। সভায় আসন্ন কোরবানী ঈদের শেষে পুনর্মিলনী আয়োজনের সিন্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে আসলাম চৌধুরী এফসিএ বলেন, চবি এলামনাই এসোসিয়েশনের অতীতে নেতৃত্ব দেয়া শ্রদ্ধেয় অগ্রজরা মজবুত একটা ভিত্তি গড়ে দিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় বিগত কার্যকরী পরিষদের মেয়াদ শেষান্তে নবগঠিত এডহক কমিটি গঠিত হয়েছে। চবিয়ানদের মধ্যে কোন বিভেদ নয় বরং সকল এলামনাইদের চলমান ঐক্য প্রতিষ্ঠা করে আগামী ৯০ দিনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদ গঠনের মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে চাই। আর চবিয়ানদের দেয়া এডহক কমিটির আহবায়কের পদ নেতৃত্ব নয়, বরং দায়িত্ব। সুষ্ঠু ও সুচারূভাবে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য কমিটি করে দেয়াই এডহক কমিটির মূল লক্ষ্য।

সভায় চবিয়ানদের মধ্যে আবুল কদর, এ জে এম জাহাংগীর, কাজী ইমাম হাসান বিলু, নুরুল আলম কিরন, এম ইমরান চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, প্রিন্সিপাল মোহম্মদ নুরুল আলম, দাউদ আব্দুল্লাহ লিটন, এম ডি ফখরুল ইসলাম, এড: ইফেতেখার হোসেন চৌধুরী মহসিন, জহিরুল আলম, মোহাম্মদ সেলিম উদ্দীন, সোহরাব হোসেন সোহেল, হাফিজ আল আসাদ, কে এম রিয়াদ, ফারহান ই আলম খান, মোদাচ্ছের আলী, এড: আবু সাইদ, রাশেদ আনোয়ার, এডভোকেট রোজিনা আকতার রোজী, নাসরিন আকতার, কামরুল মেহেদী, এড: রেজোয়ান সিদ্দিকী উজ্জ্বল, মোহাম্মদ ইমতিয়াজসহ ব্যাচ ও বিভাগ ভিত্তিক প্রতিনিধিবৃন্দ তাদের গুরত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

Didar

Recent Posts

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে ঘিরে সভাপতি পদ নিয়ে একটি মহলের অপতৎপরতা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে…

1 hour ago

সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিশেষ ধরনের স্ক্যাপ জাহাজ, দেখতে দর্শকদের ভিড়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আসা একটি…

3 hours ago

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

19 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

19 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 days ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

3 days ago

This website uses cookies.