নওগাঁর বদলগাছীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এ-র অর্থায়নে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) উপজেলার কার্তিকাহার উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইশরাত জাহান (ছনি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন, কার্তিকাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোন্তাজুর রহমান, কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল নবী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক (কার্যক্রম) মো. ফিরোজ আল-মামুন, সহকারী পরিচালক(অডিট) মো. দেলোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পার্সন মো. আবুল কালাম আজাদ,
সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বিকেলে প্রধান অতিথি সংস্থার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রশংসা ও অনুপ্রেরণামূলক বক্তব্য শেষে ম্যারাথন দৌড় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আসা একটি…
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
This website uses cookies.