কোরবানির ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কোরবানি পশু নিয়ে নানা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে।বিশেষ করে ওজন ও দামের সঙ্গে আলোচনায় উঠে আসছে বাহারি নামের সব গরু।
এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে নওগাঁর বদলগাছীর কালামানিক নামের একটি বিশাল আকৃতির ষাঁড়।
এদিকে গরুর ওজন নির্ধারণ করলেও দাম এখনো নির্ধারণ করেনি প্রান্তিক খামারি- আলোচনা সাপেক্ষ বিলাশ আকৃতির এই গরুটির দাম দর মেটাবেন এমনটাই বলছেন গরুর মালিক।
দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের নিভৃত পল্লি আধাইপুর গ্রামের মাষ্টার পাড়ার কৃষক ইউনুস আলী সরকার নিজ বাড়িতেই বিলাশ আকৃতির একটি গরু লালনপালন করেছেন। আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে এই ষাঁড় বিক্রির জন্য প্রস্তুত করেছেন এই গরুর মালিক ।
নেপালিয়ান জাতের কালচে রঙের এই দৈত্যাকার ষাঁড় গরুটির নাম রেখেছেন কালামানিক-কালামানিকের ওজন প্রায় ১২শ কেজি (৩০মণ)।
এরই মধ্যে অনেকেই গরুটি কিনতে আগ্রহ প্রকাশ করছে।গরুর মালিকের বাড়িতে দূর-দূরান্ত থেকে কালামানিক কে কিনতে আসছেন ক্রেতারা। করছেন দাম-দরও।
গরুর মালিক ইউনুস আলী সরকার বলেন, প্রায় প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষে বড়সড়ো আকারের একটি ষাঁড় গরু বিক্রয়ের জন্য প্রস্তুত করি।
এর ধারাবাহিকতায় এ বছর ও কোরবানির ঈদকে ঘিরে বিক্রির জন্য প্রস্তুত করেছি নেপালিয়ান জাতের একটি ষাঁড় গরু ।
আমার বাড়ির নেপালিয়ান জাতের গাভীর এই ষাঁড় বাছুরটি কে অতি যত্নে লালন পালন করে বড় করেছি।
এই ষাঁড়টির নাম রেখেছি কালামানিক।কালামানিকের বয়স ৩বছর ৯মাস -ওজন এখন ১২শ কেজি। ঘাস লতাপাতা, চালের খুদ গুড়া ভূসি খাইয়ে প্রাকৃতিক ভাবে বড় করেছি এই ষাঁড়। আশা করছি আসন্ন কোরবানির ঈদে এই পশু বিক্রি করে মোটা অংঙ্কের টাকা পাবো।
মোটাতাজাকরণের কোনো ওষুধ প্রয়োগ না করে -কাঁচা ঘাস,চালের খুদ আর ভূসি খাইয়ে প্রাকৃতিক ভাবে বড় করেছেন এই কালা মানিক । ভালো দাম পেলে বাড়ি থেকেই এই বিশাল আকৃতির পশু কালামানিকে বিক্রি করবেন এমনটাই আশা করছেন এই গরুর মালিক ।
সরিজমিনে গিয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, ইউনুস আলী বড় ষাঁড় গরু পালন করেন আর এই কাজে তার ছেলে আবু জাফর সহ পরিবারের সদস্যরা দেখভালে সার্বিক সহায়তা করেন এবং ঈদ বাজারে তার পালিত গরুটি মোটা অংঙ্কের টাকায় বিক্রি করে লাভবান হোন ।এবার কোরবানির ঈদে বিক্রির জন্য একটা বিশাল আকৃতির ষাঁড় প্রস্তুত করেছেন । গরুর নাম দিয়েছেন কালামানিক। কালামানিককে দেখতে তার বাড়িতে প্রায় ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ ।
কেউ কেউ আবার নিজের ছবি স্বরনীয় করে রাখতে কালামানিকের সাথে মোবাইল ফোনে সেলফি তুলছেন ।
জানতে চাইলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী জানান, এবার ঈদুল আযহাকে সামনে রেখে বদলগাছী উপজেলায় খামারি ও ব্যক্তি পর্যায়ে ৫৪ হাজার ৪শত ৬৭টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। যা এই উপজেলার চাহিদা- মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা যাবে ।
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম,…
সীতাকুণ্ড প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…
রংপুর জেলা সংবাদদাতা: ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আসা একটি…
This website uses cookies.