Categories: জাতীয়

ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে প্রস্তুত ছাতকের নেতাকর্মীরা- মিজান চৌধুরীর।

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

১৬ বছর ধরে কোটি তরুণ ভোটাধিকার থেকে বঞ্চিত — এবার আর বসে থাকলে চলবে না,এমন জোরালো বার্তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণদের ভোটাধিকার রক্ষা না করলে গণতন্ত্র বাঁচবে না। আর এই ভোটাধিকার রক্ষার সংগ্রামে তারুণ্যের সমাবেশ হবে টার্নিং পয়েন্ট।

তিনি আরও বলেন,বিএনপি জন্ম থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করছে। শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া তা শক্ত ভিত দিয়েছে। এখন তারেক রহমান সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে যেভাবে লড়ছেন, তাতে দেশের কোটি তরুণের আশা জড়িত।

২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে ছাতক থেকে শক্তিশালী অংশগ্রহণের ডাক দিয়ে তিনি বলেন,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে থাকতে হবে মাঠের ফ্রন্টলাইনে। এই সমাবেশ শুধু একটি জমায়েত নয়, এটি হবে ভোটাধিকার পুনরুদ্ধারের বিস্ফোরণ।

কর্মী সমাবেশে ছাতক উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জের কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভা প্রাণচঞ্চল পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে মিজান চৌধুরীর বক্তব্যে উঠে আসে স্বপ্ন, সংগ্রাম ও সাহসের স্পষ্ট বার্তা।

ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত থামবে না তারুণ্য তারুণ্যের সমাবেশ নয়, এটা গণতন্ত্রের বিস্ফোরণ।

Didar

Recent Posts

দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ  সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল…

3 hours ago

সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম,…

4 hours ago

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

 সীতাকুণ্ড প্রতিনিধি: ​জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…

8 hours ago

উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী

 রংপুর জেলা সংবাদদাতা: ​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…

8 hours ago

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে ঘিরে সভাপতি পদ নিয়ে একটি মহলের অপতৎপরতা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে…

11 hours ago

সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিশেষ ধরনের স্ক্যাপ জাহাজ, দেখতে দর্শকদের ভিড়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আসা একটি…

12 hours ago

This website uses cookies.