সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ মিছিল কুমিরায় পাওনা টাকা চাইতে গিয়ে সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম,চমেকে ভর্তি সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ । সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা! সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত বাড়বকুন্ডের কিশোর শাহেদকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৬ উদ্ভোধন শিপ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে মন্ত্রীর আশ্বাস, বাংলাদেশ এখন ‘গ্রিন ইয়ার্ড’-এ বিশ্বে অগ্রগামী চন্দনাইশে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে-আসলাম চৌধুরী

  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ মে, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

শিক্ষার্থীদের কম করে দুই ঘন্টা বাসায় পড়তে হবে এতে অন্তত কোনো শিক্ষার্থী অকৃতকার্য হবে না। অভিভাকদের সচেতন হতে হবে সন্তানের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। ভাল শিক্ষাঙ্গন নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

রবিবার (১৮ মে) সীতাকুণ্ডের
সলিমপুর ইউনিয়নের লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।

স্কুল মাঠ প্রাঙ্গনে এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ এর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর।

আসলাম চৌধুরী বলেন, যার যার অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালন করতে হবে। স্কুলের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগ গ্রহন করা হবে।

অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলোয়াত করেন স্কুলের ছাত্রী ফাওজিয়া আবিদা, গীতা পাঠ করেন স্কুলে ছাত্রী প্রত্যাশা দে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, সদস্য সচিব খ ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলী, স্কুলের ছাত্রী ফাতেমা তুজ জোহুরা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »