Categories: জাতীয়

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কল্যাণে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কল্যাণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ৫ শতাধিক ব্যক্তি।

শনিবার (১৭ মে) সকাল ৯টাথেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ‘দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’-এ বার্ডেরসার্বিক সহযোগীতায় ও ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘৫ম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’র মাধ্যমেদৌলতপুর ইউনিয়নের অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে ওই চক্ষু চিকিৎসা সেবাপ্রদান করা হয়।
দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ‘৫ম ফ্রি চক্ষু চিকিৎসাক্যাম্প’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানীমেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক বিভাগের বিভাগীয়প্রধান ডা. শামসুল ইসলাম। ট্রাস্টের ‘৫ম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’-এ বিনামূল্যে সেবাগ্রহনকারী ৫ শতাধিক ব্যক্তির মধ্যে ৫০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ২০০জনকে বিনামূল্যে চশমা প্রদান ও অন্যান্য সেবা গ্রহনকারীদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করাহয়।
ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বেএবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডেরমেম্বার শফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষঅতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরবখান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহকারী ট্রেজারারআব্দুল হামিদ খান সুমেদ, ইসি মেম্বার হানিফ আহমদ খান, ট্রাস্টি শেখ কদর আলী, বার্ডেরকর্মকর্তা রেজাউল করিম রেজা, সংগঠক আব্দুল মোমিন কালু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তার আলী, স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টেরবাংলাদেশ কমিটির সদস্য হাসানুজ্জামান এবং শেষে দোয়া পরিচালনা করেন মাওলানালুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নএডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি হাজী জুনাব আলী, বেলাল আহমদ, রজবআলী রাজু।
এসময় অনুষ্ঠানে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার লুৎফুররহমান, ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ, সমাজসেবক মকসুদ আহমদ, হাসানমাহমুদ রিপন, আরকান আলী রাজা, জাকির হোসেন ডন, হাসান আহমদ, মিজান উদ্দিন, সাঈদ মিয়া, মারজান আহমদ, মারুফ মিয়া, আবিদ খান, সামাদ খান, আরিফ খান, মিলনমিয়া, আকাশ আহমদ, জাহেদ মিয়া, রুহেল আহমদ, তানবীর আলী, লিলু মিয়া, বাদলবিশ্বাস প্রমুখ’সহ এলাকার গন্যমান্য ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশমাতৃকার টানে প্রবাসীরা নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানুষেরকল্যাণে কাজ করে যাচ্ছেন। ২০১০ সালে মানসেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত ট্রাস্টটি দেশেরশিক্ষা’সহ আর্থ-মানবতার সেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সকলের সার্বিকসহযোগীতা অব্যাহত থাকলে ওই ট্রাস্টের কার্যক্রম আরোও অনেক দূর এগিয়ে যাবে। তাইপ্রবাসীরা যাতে সব সময় নিজেদের পরিবার-পরিজন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন ওবেশি বেশি করে অর্থ উপার্জন করতে পারেন সেজন্য আমাদের মন থেকে দোয়া করতে হবে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…

5 hours ago

সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…

10 hours ago

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

1 day ago

রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন

বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ ​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…

2 days ago

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…

2 days ago

This website uses cookies.