Categories: জাতীয়

সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া বীচে পানিতে তলিয়ে গিয়ে কিশোর নিখোঁজ,ফায়ার সার্ভিস’র উদ্ধারের চেষ্টা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া – সন্ধীপ ফেরিঘাট বীচে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মোঃ সিফাত (১৭) নামে এক কিশোর। নিখোঁজ সিফাত কক্সবাজার জেলার ইনানী বিচ এলাকা ছেপাটখালী গ্রামের আমান উল্লাহ’র ছেলে।
শনিবার (১৭ মে) বিকাল পোনে চারটার সময় এই ঘটনা ঘটেছে।

স্হানীয় সূত্রে জানা যায়, সিফাত বাঁশবাড়িয়া ফেরিঘাট রোড নির্মানাধীন সড়ক ঢালাইয়ের কাজে কর্মরত ছিলেন। বিকাল পোনে চারটার কাজ শেষে সাগরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ সিফাতের সাথে গোসল করতে নামা আরেকজন মোবারক হোসেন বলেন, আমরা দুইজন সাগরে গোসল করতে নামি। সিফাত সাগরে নামার পর শারীরিকভাবে দূর্বল হয়ে পড়ে। সে আমাকে বলেছে, একটা দড়ি এনে আমাকে উপরে তোলো। আমি সাগর থেকে উপরে উঠে লোকজনকে বিষয়টি জানালে সবাই দৌড়ে এসে দেখে সিফাত পানিতে তলিয়ে গেছে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মিয়া বলেন, একজন সাগরে গোসল করতে নেমে নিখোঁজের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। আগ্রাবাদ ডুবুরি টিম উদ্ধারের চেষ্টা করছে। প্রয়েজনে আরো লোক নিয়োগ দেয়া হবে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ববিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে…

2 days ago

পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ…

2 days ago

দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ  সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল…

2 days ago

সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম,…

2 days ago

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

 সীতাকুণ্ড প্রতিনিধি: ​জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…

2 days ago

উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী

 রংপুর জেলা সংবাদদাতা: ​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…

3 days ago

This website uses cookies.