বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক নির্মূলে জিরো টলারেন্স: বিক্রেতা ও সেবনকারীদের ঠাঁই হবে জেলখানায় সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে ঘিরে সভাপতি পদ নিয়ে একটি মহলের অপতৎপরতা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিশেষ ধরনের স্ক্যাপ জাহাজ, দেখতে দর্শকদের ভিড় রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সাতকানিয়ায় মাটির দেয়াল ধসে কিশোরের মৃত্যু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় মাটির দেওয়াল ধসে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা যায়,একটি বসতঘরের মাটির দেয়াল ভাঙার সময় দেয়ালটি ধসে আবুল বশরের ছেলে মো. শাহেদ আলম (১৭) মৃত্যু বরণ করেন।

গত ১৪ মে ২৫ বুধবার রাত ৮ টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার এওচিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য তছলিমা আক্তার মুন্নি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত মো. শাহেদ আলমের প্রতিবেশী মো. খালেক তার বসতঘরের একটি মাটির দেয়াল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সেটি ভাঙার কাজ শুরু করেন। ওই সময় নিহত শাহেদ তার প্রতিবেশী খালেককে দেয়ালটি ভাঙার কাজে সাহায্য করতে গেলে মাটির দোয়ালটি ধসে তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, একটি মাটির দেয়াল ভাঙার সময় দেয়ালটি ধসে এক কিশোরের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »