মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে স্কেভেটর ও ডাম্পার গাড়ি জব্দ, আটক ৫

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

জসিম উদ্দিন ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ১টি মাটি কাটার স্কেভেটর ২টি ডাম্পার গাড়ি জব্দ ও ৫ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মে ২৫ মঙ্গলবার দুপুরে হাসিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সোনাইছড়ি এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে ১টি স্কেভেটর দুটি ডাম্পার গাড়ি জব্দ ও ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন হাসিমপুর ইউনিয়নের জাফর আহমদের ছেলে মোঃ নুরুল আমিন(৪০), হাসিমপুর ইউনিয়নের বড় পাড়া এলাকার রাজামিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৪২), আলফালা বাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে আব্দুর রহমান(৩৮), দোহাজারী পৌরসভা এলাকার খান পুরিয়ার ছেলে মোহাম্মদ রাশেদ মিয়া(৪৫), হাসিমপুর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোঃ আব্দুল আলিম(৫৫)।

স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছেন। ওনাদের ভয়ে সাধারণ জনগণ প্রতিবাদ করার সাহস পায় না। আটককৃতরাও এই অপকর্মের সাথে জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এলাকাবাসীর অভিযোগ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব গোপন সংবাদের ভিত্তিতে টিম নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে , অবৈধ মাটিকাটা সহ যে কোন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »