মেহেদী হাসান অপুর্বঃ
সিলেটের কোম্পানীগঞ্জ থানাপুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৯ টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া এলাকা থেকে এ অভিযান পরিচালিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার এবং উপ-পরিদর্শক শাহ নিয়াজ শরিফের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে ১১ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ৮ রিল ইয়াবা খাওয়ার ফয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলী’র ছেলে রহমত আলী (৫০) ও একই গ্রামের মৃত সৈয়দ আলী’র ছেলে ইসাক আলী (৪৫)। ইসাক আলী মূলত শীলাকুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…
নিজস্ব প্রতিনিধি- দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…
বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…
This website uses cookies.