স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
খুলনার দাকোপ উপজেলা বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজ এর হল রুমে ১২ই মে তিন কলেজ শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে এসএন কলেজ শাখার সভাপতি পদে রিয়াজ মোরশের্দ ও সম্পাদক শুভ্রদেব রায় নির্বাচিত হয় । এছাড়াও চালনা এমএম কলেজ ও কেসি কলেজ শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাফি ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান হাসান,যুগ্ম সম্পাদক শাহেদ হাসান ও আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফীরোজ,সাবেক দপ্তর সম্পাদক জাফর ইসলাম, সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম এবং আরও উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রসেনজিৎ রায় সদস্য সচিব জি এম রুমোন সহ আরও অনেক ছাত্র নেতা। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বাজুয়া এস এন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু খান ও সদস্য সচিব খালেদ ফরাজী।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.