Categories: জাতীয়

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান

মোঃ জামিল হোসেন-

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জানুয়ারী-২০২৫ মাসে সর্বোচ্চ মাদক উদ্ধার,মামলা নিষ্পত্তি সহ গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি,নিয়মিত মামলায় আসামীদের গ্রেফতার, সাজা-পরোয়ানা,তামিল ও নিষ্পত্তি, এনইআর দাখিল সহ সার্বিক বিষয়ে ভালো অর্জনের জন্য সুনামগঞ্জ জেলার মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ছাতক থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়া হাসানকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করেন পুলিশ সুপার।

এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম জেলার ১২ টি থানার মধ্যে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান‘কে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন।

এছাড়া সুনামগঞ্জ জেলায় পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ)মোঃ আব্দুস ছত্তার এবং সুনামগঞ্জ জেলায় ২য় সর্বোচ্চ পরোয়ানা তামিলকারী অফিসার ও সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে ছাতক থানার এসআই(নিঃ) মোঃসিকান্দর আলী, এএসআই (নিঃ) মোঃতোলা মিয়া’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ছাতক থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের বিশেষ পুরস্কার প্রদান করেছেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।

বৃহস্পতিবার সুনামগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান পিপিএম। সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল বৃন্দ উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

5 minutes ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

4 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

24 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

1 day ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

This website uses cookies.