Categories: জাতীয়

নতুন প্রজন্মকে বাংলাদেশী ভাবাদর্শে গড়ে তুলতে হবে: আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

স্বদেশ ও রাষ্ট্রচিন্তায় আগে বাংলাদেশী ভাবাদর্শ আত্মস্থ করতে হবে। মগজে মননে বাংলাদেশকে ধারণ করতে হবে। স্বকীয় স্বাধীনতার যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সামনে নিয়ে এসেছিলেন, সেটিই আত্মপরিচয়ের মূল এবং একমাত্র নিয়ামক। এখানে বাঙালী বা অন্য চেতনা ধারণ করে বাংলাদেশের অস্থীত্বকে বিলীন করে দেয়ার একটি অপকৌশল ও চর্চার মাধ্যমে একটি গোষ্ঠী স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার অপরাজনীতি চালিয়ে আসছে বলে দাবি করেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধুরী এফসিএ।চট্টগ্রামের সীতাকুন্ডস্থ ফৌজদারহাট কেএম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুইদিন ব্যাপী আয়োজনের সমাপনী দিবস বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) স্কুলের প্রধান শিক্ষক আমিনুর ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ৯৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন ফৌজদারহাট খয়রাতি মিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অঠিাবকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

2 hours ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

5 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

1 day ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

1 day ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

This website uses cookies.