রাঙামাটির কাউখালীতে গলা কেটে তৃতীয় লিঙ্গের একজন কে হত্যা করেছে দৃর্বত্তরা।
সোমবার রাতে উপজেলার বেতবুনিয়া শীলার নিজ বাসা থেকে গলাকাটা মৃত দেহ উদ্ধার করেছে কাউখালী পুলিশ।
স্থানীয়রা জানায়, শীলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী। তবে সে কাউখালীর বেতবুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতো।
স্থানীয়রা আরো জানায়, রোববার দিবাগত রাতে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি শিলার ঘরে ঢুকতে দেখা যায়। সোমবার প্রতিবেশীরা শীলার কোন সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এবিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু আলামত ও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে শিলার বাসাতে মাদকের আড্ডা ছিলো। তার মরদেহের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.