Categories: জাতীয়

স্থানীয় জনতা ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা সীতাকুণ্ড মডেল থানা ঘেরাও করেছে!

বিশেষ সংবাদদাতাঃ

গতকাল মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ইংরেজি সীতাকুণ্ড মডেল থানা গেরাওয়ের খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দুপুর দেড়টায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং সামাজিক সংগঠক ও ৩টি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডঃ মাওলানা তাওহীদুল হক চৌধুরীকে আওয়ামী লীগের আমলে দায়েরকৃত ১টি মামলার ওয়ারেন্ট মূলে তাঁর ঘরে গিয়ে প্রথমে তাঁর পরিবারের সাথে অসৌজন্য মূলক আচরণ করা সহ তাওহীদ’র ছবি চায়। এমতাবস্থায় এএসআই বাসু জামায়াতের সাবেক আমীর (তাওহীদ) কে ফোন দিয়ে আপনি কোথায় জানতে চাইলে, তিনি (তাওহীদ) বলেন, আমি সীতাকুণ্ড নামার বাজারের সামনে আছি, আপনার কোনো প্রয়োজনে এখানে আসতে পারেন অথবা আমি থানায় যাব গিয়ে দেখা করবো। এ-সময় এএসআই  বাসু বলে উঠেন আমি আপনার ঘরের মাল ক্রোক করতে চাই, এটা কি করবেন? তখন জামায়াত নেতা তাওহীদ রেগে গেলে, এএসআই বাসু জামায়াত নেতা তাওহীদ’র ঘর থেকে চলে যান। এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জামায়াতের নেতা তাওহীদকে নিয়ে এলাকার ২০০/২৫০ জন স্থানীয় জনগণ এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা থানা ঘেরাও করলে থানার সেকেন্ড অফিসার জাফর উত্তেজনাকর মূহুর্তটি বুদ্ধিমত্তার সহিত এএসআই বাদশা বুলবুল, ডিবির আনিসুল হক এবং উক্ত জামায়াত নেতা সাবেক আমীর (তাওহীদ) সহ মিলে নেতাকর্মীদের বুঝিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনেন। ধারনা করা হচ্ছে বিষয়টি গ্রুপিং এর কারণে হতে পারে। হয়তো পুলিশের দারোগা (এএসআই) বাসুকে একটি গ্রুপ মিসগাইড করে সাবেক এই আমীরের বাড়িতে পাঠায়। যেহেতু সীতাকুণ্ডে একটি গ্রুপিং আছে তাই হতে পারে কেউ সাবেক আমীর (তাওহীদ) এর পিছনে পুলিশ লাগিয়ে তাঁর জনপ্রিয়তার ধস নামানোর চেস্টা করছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

22 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

22 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

23 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

23 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.