Categories: জাতীয়

কুমিরা এস এ চৌধুরী ইনস্টিটিউট এর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

বিশেষ সংবাদদাতাঃ

কুমিরা এস এ চৌধুরী ইনস্টিটিউট এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও খেলার মাঠ উদ্বোধন উপলক্ষে এক সমাবেশ ২৬ ডিসেম্বর সকাল ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এ চৌধুরী ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কুরআন হাদীসের আলোকে সমাজ গড়তে হলে পারিবারিক জীবনে কুরআন হাদীসের অনুসরণ অপরিহার্য।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আল আমিন এর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিরা গার্লস কলেজের অধ্যক্ষ মোহ নাছির উদ্দীন, সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি।
সভায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি জাফর আহমদ,সদস্য জানে আলম,অভিভাবক ইঞ্জিনিয়ার মোঃ লোকমান,সাখাওয়াত হোসেন পলাশ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে স্কুলের খেলার মাঠ উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন ক্লাশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট প্রদান করা হয়।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

22 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

22 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

23 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

23 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.