Categories: জাতীয়

ছাতকে সিএনজি চালিত অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন (চট্র-১৯২৬) অন্তর্ভুক্ত ছাতক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯১৭জন ভোটারের মধ্যে ৮০৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনার, বিশিষ্ট রাইটার শামছুদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার প্রবীন মুরব্বি আলা উদ্দিন, মনির হোসেন, জামাল উদ্দিন, সোনা মিয়া, ফখর উদ্দিন, জমশিদ আলী, হেলাল মিয়া, আবদুল মালিক, মাছুম আহমদ, মুহিবুর রহমান ও কুতুব উদ্দিন। উপস্থিত ছিলেন ছাতক থানা পুলিশ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৩৩ জন পার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সভাপতি পদে ৪৯২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মকবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম (১) পেয়েছেন ২৮৫ ভোট। ১৫ ভোট পেয়েছেন আবুল কালাম (২)। সহ-সভাপতি পদে দুইজন নির্বাচিত হওয়ার লক্ষে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭জন প্রার্থী। ২৮৭ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সামছুদ্দিন ও ২৪৯ ভোট পেয়ে দ্বিতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চান্দ আলী। অন্যান্য পার্থীদের মধ্যে নবীর আলী ২৪৭, কালা মিয়া ১৮৪, জালাল উদ্দিন ১১৯, সাইফুর রহমান ৬৫ ও দুলাল মিয়া পেয়েছেন ৫৯ ভোট। সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন দুইজন প্রার্থী। ৪১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজলু মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন পেয়েছেন ৩৮৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন দুইজন প্রার্থী। এর মধ্যে ৩৮৩ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমুজ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুর রহিম পেয়েছেন ২৮৪ ভোট। ওই পদে সুয়েব আহমদ পেয়েছেন ১১৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর মধ্যে ১৯৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মখলিছ মিয়া পেয়েছেন ১৮৪ ভোট। ওইপদে শরিফুল ইসলাম ১৮২, সাইফুর রহমান ১৫০, ছোরাব আলী পেয়েছেন ৫৭ ভোট। কোষাধ্যক্ষ পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ৩৯৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মন্নান পেয়েছেন ২২০ ভোট। ওই পদে আলী আহমদ জানু ১৮৫ ভোট পেয়েছেন।সদস্য পদে ৪জন নির্বাচিত হওয়ার লক্ষে প্রতিদ্বন্দ্বীতা করেন ১০জন প্রার্থী। এর মধ্যে ৩৪৯ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন লোকেছ মিয়া, ২৪৮ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন খালেদ মিয়া, ২৩৫ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মোর্শেদ মিয়া, ২২০ ভোট পেয়ে ৪র্থ সদস্য নির্বাচিত হয়েছেন আকবর আলী। এছাড়া অন্যান্য সদস্য প্রার্থীদের মধ্যে সাদ্দাম মিয়া ১৮১, মুজিবুর রহমান ১৭৬, কাহার মিয়া ১৫৯, ফরহাদ মিয়া ১৪৯, আবুল হোসেন ১৩৯, জাবেদ মিয়া ১৩৬ ভোট পেয়েছেন।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

23 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

23 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.