নিজস্ব প্রতিনিধিঃ
সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের র্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠানে ৭ জন ক্যাডেট পদোন্নতি ব্যাজ প্রাপ্ত হন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়নামতি রেজিমেন্ট-এর ৭, বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমাণ্ডার প্রফেসর ড. মেজর তোফায়েল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্যাডেটদের নেতৃত্ব, শৃঙ্খলা এবং জাতি গঠনে বিএনসিসি’র ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিএনসিসি শুধু একটি সংগঠন নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম। তরুণদের মধ্যে দেশপ্রেম ও সমাজসেবার মানসিকতা তৈরি করতে এটি অগ্রণী ভূমিকা পালন করে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিএনসিসি প্লাটুন গঠনের গুরুত্ব উল্লেখ করে বলেন, আমি ১৯৯৫ সাল হতে বিএনসিসি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই নিয়ে ৩টি প্রতিষ্ঠানে প্লাটুন প্রতিষ্ঠা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি আরো বলেন, বিএনসিসি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এটি তাদের ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে এবং মাতৃভূমির বিশেষ প্রয়োজনে সহায়তা করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্লাটুন কমান্ডার পিইউও মো. আলী আকবর।
তিনি ক্যাডেটদের জন্য বিএনসিসি প্লাটুনের কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। নবগঠিত প্লাটুনের ক্যাডেটরা র্যাংকব্যাজ গ্রহণ করে অত্যন্ত উচ্ছ্বসিত। তাদের মতে, এই কার্যক্রম তাদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৯ নভেম্বর অত্র কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ বিএনসিসি প্লাটুনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি ময়নামতি রেজিমেন্টের ৭ বিএনসিসি ব্যাটালিয়নের অধীনস্থ। শুরু থেকেই প্লাটুনটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
This website uses cookies.