Categories: জাতীয়

ডাকাতির সময় পুলিশকে লক্ষ্য করে ছোড়া গুলিতে নিজেদের লোকই নিহত!

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীররাতে প্রাইভেটকার আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত টহল পুলিশ এগিয়ে আসলে ডাকাত দল তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এসময় ডাকাত দলের ছোড়া গুলিতে তাদেরই এক সদস্য নিহত হয়েছেন বলে জানা যায়।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

নিহতের নাম মো. রাশেদ (২৬), তিনি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি এলাকার বাদশা আলমের ছেলে। ওসি মজিবুর রহমান জানায়, মহাসড়কে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. নুরুজ্জামান (৩৩) বাদী হয়ে অজ্ঞাত ডাকাত দলের বিরুদ্ধে সোমবার সকালে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি গুলিতে নিহত ডাকাত রাশেদের বাবা বাদশা আলম বাদী হয়ে অজ্ঞাত ডাকাত দলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. নুরুজ্জামান ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাতে ভুক্তভোগী নুরুজ্জামান বন্ধু জয়নালকে নিয়ে এক্সকেভেটরের পার্টস কিনতে প্রাইভেটকারে করে টাঙ্গাইল থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তাঁরা। দিবাগত রাত সাড়ে তিনটার সময় তাদের প্রাইভেটকারটি সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকা অতিক্রমের সময় ৭-৮ জন ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে লোহার পাইপ ছুড়ে মারে। বিকট শব্দ শুনে কোনো সমস্যা হয়েছে কি না তা দেখতে কিছু দূর এগিয়ে গাড়িটি থামান তারা।

তৎক্ষণাৎ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তাদের তিনজনের হাতে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁদের চিৎকার শুনে মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ডাকাত দল পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

তবে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদলের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে এক ডাকাত আহত হন। পরে তাকে সঙ্গে পালানোর চেষ্টা করেন ডাকাত দল। পরে পুলিশসহ সকলে পিছু ধাওয়া করলে আহত সদস্যকে ফেলে পালিয়ে যায় ডাকাতদল। পরে তাঁকে আহত অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, ‘মহাসড়কে ডাকাতিতে অংশ নেওয়া সংঘবদ্ধ ডাকাত দলের সবাই মুখে মাস্ক পরা ছিল। তারা সবাই চট্টগ্রামের আঞ্চলিক ও বিভিন্ন ভাষায় কথা বলছিল। শার্ট ও প্যান্ট পরিহিত ডাকাতদলের সব সদস্যের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে।’ এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাত দলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ডাকাতির সময় টহল পুলিশ ছুটে গেলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হন রাশেদ নামের এক ডাকাত। ডাকাতেরা গুলিবিদ্ধ রাশেদকে উঠিয়ে জমি দিয়ে নেওয়ার সময় পুলিশ পিছু ধাওয়া করে। তখন তাঁকে ফেলে পালিয়ে যায় বাকি সদস্যরা। পরে জমি থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় ওই সদস্যকে।
তিনি আরও বলেন, ‘মহাসড়কে ডাকাতদলের ফেলে যাওয়া দুটি রাম দা ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। পরে গুলিবিদ্ধ ডাকাত রাশেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে (চমেকে) চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) সকালে তাঁর মৃত্যু হয়।’ সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘নিহত ডাকাতের প্যান্টের পকেটে চারটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা পাওয়া গেছে। এ ঘটনায় ডাকাতির কবলে পড়া ব্যবসায়ী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ডাকাতির মামলা দায়ের করেছেন।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া নিহত ডাকাত রাশেদের বাবা বাদী হয়ে অজ্ঞাত ডাকাত দলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে অপর একটি সূত্রে জানা গেছে নিহত ব্যাক্তি শিপ ইয়ার্ডের কাটারম্যান হিসেবে কাজ করতো,ডাকাতির ঘটনায় জড়িত শুনে হতভম্ব হয়ে যান শিপইয়ার্ড শ্রমিক কল্যাণে কাজ করেন শ্রমিক নেতা মোহাম্মদ আলী।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

2 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.