Categories: জাতীয়

স্ক্যাভেটের দিয়ে বিশাল দুটি গরু ও মুরগী ফার্ম গুড়িয়ে দেয়ার পর এবার ঘরের টিন লোহা লুট করে নিয়েছে একদল ভূমিদস্যু!

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের ইকোপার্কের সামনে এক খামারীর দুই শতাধিক গরু ধারন ক্ষমতা সম্পন্ন একটি খামার,একটি মুরগীর খামার,শতাধিক গাছ কর্তন সহ বেশ কয়েকটি বশত ঘর স্ক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেয়ার একমাস পর আজ সোমবার ঘরের পুরাতন টিন,লোহার অ্যাঙ্গেল গুলো প্রকাশ্যে লুট করে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা।পুলিশে অভিযোগ দিয়েও এ লুটতরাজ বন্ধ করতে পারেনি উক্ত খামারের মালিক শহিদুল আলম।

খামারির মালিক শহিদুল আলম সাংবাদিকদেরকে জানায়, গত ২ নভেম্বর ভূমিদস্যু সন্ত্রাসীরা তার একটি বড় গরুর ফার্ম,একটি মুরগী ফার্মের মোট দুটি সেট স্ক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেয়,ও শতাধিক গাছ কেটে ফেলে।

এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামারী শহিদুল আলম বাবুল বাদী হয়ে ৮ জনকে আসামী করে অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সীতাকুণ্ড থানায়।

মামলার আসামীরা হলেন,এসকান্দর মিয়া (৬৫) সফিউল আলম(৫৫) মোঃ হেলাল মিয়া (৪০) মোঃ ফিরোজ(২৮) মোঃ সুরোজ(২৫) মোঃ সানজু(২২) মোঃ রাকিব(২১) মোঃ নকিব (২০) অজ্ঞাত ৬০/৭০ জন।

ক্ষতিগ্রহস্হ খামারী শহিদুল ইসলাম বাবুল মামলার অভিযোগে জানায়, সীতাকুণ্ড থানাধীন পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইকোপার্ক গেইট এলাকা মহাদেবপুর মৌজার বিভিন্ন দাগাদির সম্পত্তি মৌরশী ওয়ারিশ ও খরিদা সূত্রে মালিক
হয়ে দীর্ঘ ৬০ বছর যাবত দখলে থেকে গরুর খামার,মুরগীর খামার ও বেশ কয়টি শ্রমিক থাকার ঘর নির্মান করে খামার পরিচালনা করে আসছেন।

তিনি বলেন, স্হানীয় কয়েকজন ভূমিদস্যু আওয়ামীলীগ নেতা সফিউল আলম ও তার ভাইদের আমার জায়গা ও স্হাপনার উপর কূ-নজর পড়ে। তারা আগে কয়েকবার দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।

এক মাস পর আজ সোমবার সকাল ৮ টা থেকে কয়েকদফায় ভাংচুরকৃত টিন ও লোহার এ্যাঙ্গেল, শতাধিক কর্তনকৃত গাছ প্রকাশ্যে লুট করে নিয়ে যায় ট্রাকে করে।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ মুজিবুর রহমান জানায়, ফকিরহাট ইকোপার্কের সামনে খামারীর পুরাতন টিন,লোহা নিয়ে যাচ্ছে অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি, তবে পুলিশ তখন কাউকে পায়নি,আসামী ধরার চেষ্টা চলছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

23 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

23 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.