Categories: জাতীয়

চট্টগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশন এর সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিসঃ শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্যের অবসান শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আয়োজনে এক শিক্ষক সম্মেলন শনিবার দুপুর ১২টায় নগরীর সাফা অর্কেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম।প্রধান আলোচক ছিলেন শিক্ষক ফেডারেশন এর আঞ্চলিক পরিচালক অধ্যাপক আহসান উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেনআন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সাবেক প্রো ভিসি প্রফেসর ডঃ আবু বকর রফিক,
উত্তর জেলা শিক্ষক ফেডারেশন এর প্রধান উপদেষ্টা আলাউদ্দিন শিকদার,উপদেষ্টা রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী শিক্ষক ফেডারেশন এর সহ সভাপতি প্রফেসর নুরুন্নবী,দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, উপদেষ্টা আবদুল জব্বর।

শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ নুর নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপজ মোঃ সেলিম উদ্দিন এর সঞ্চালনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন
আব্দুল মালেক চৌধুরী,মিজানুর রহমান মাওলানা জামাল উদ্দীন, খায়ের উদ্দিন সোহেল,আয়ুব আকী,জাকারিয়া সিরাজ,অধ্যক্ষ নুরুল কবির, অধ্যাপক জাহাঙ্গীর আলম,মিজানুর রহমান,মাওলানা সোলেয়মান,ইউসুফ মুরাদ,আব্দুল গফুর,মাওলানা আরিফ,শিহাব উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন শিক্ষা সংস্কার কমিটিতে কোন আলেম নেই। কমপক্ষে ২জন আলেমকে কমিশনে যোগ করতে হবে। আগামীতে বিগত সরকারের কোন পাঠ্য বই শিক্ষক সমাজ মেনে নিবে না। নতুন বইয়ে নৈতিক শিক্ষা অর্জিত হবে এমন শিক্ষা ব্যবস্থা ও পাঠ্য পুস্তক চাই। শিক্ষকদের ১০০% বোনাস, বাড়ি ভাড়া বৃদ্ধি, এবতেদায়ী মাদ্রাসা,কিন্ডারগার্টেন গুলোকে ইদ বোনাস দিতে হবে আগামী বছর থেকে। আগামীতে আমরা সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে আমরা আন্দোলনের কর্মসূচী দিয়ে মাঠে নামব।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

10 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

10 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 days ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

4 days ago

This website uses cookies.