Categories: জাতীয়

*সিএমপির চান্দগাঁও থানার অভিযানে ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলিসহ তিনজন পেশাদার অস্ত্রকারবারি গ্রেফতার -০৩।*

বিশেষ সংবাদদাতাঃ

আজ ২২/১১/২৪ খ্রি. গভীর (২১ নভেম্বর দিবাগত) রাতে চান্দগাঁও থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় যে টেকবাজার এলাকার একটি ভবনে বিদেশি অস্ত্রসহ কয়েকজন পেশাদার অস্ত্রকারবারি অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব ফয়সাল আহম্মেদে নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ, এসআই মোঃ মোমিনুল হাসান, এসআই ইমরান ফয়সাল, এসআই আজাহারুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই রাজু আহম্মেদ, এএসআই শাহ আলম, এএসআই জালাল উদ্দিন সোহাগ ও এএসআই সুজন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ রাত ০৩.০৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকায় অবস্থিত শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪ নং কক্ষের ভিতর রাত ০৩.১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে আসামি ১) মিদোক মারমা (৪২), ২) উহলাঞো মারমা (৪০) ও ৩) মুইচিং মারমা (২৩)-দেরকে আটক করে এবং তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলি উদ্ধারপূর্বক ০৩.৫০ ঘটিকার সময় জব্দ করেন।

ধৃত আসামিরা পরস্পর জ্ঞাতসারে নিজ নিজ দখল ও হেফাজতে অবৈধ অস্ত্র রাখার অপরাধ করায় তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.