Categories: জাতীয়

বাংলাদেশ রেলওয়ে স্টাফ ও শ্রমিক কর্মচারী বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিনিধিঃ

বুধবার (২০ নভেম্বর) সকালে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নবনির্মিত কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দ নবনির্মিত কার্যালয়ে পতাকা উত্তোলন ও ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার সম্পাদক মো: আতিকুর রহমানের সঞ্চালনায় এবং অত্র শাখার সভাপতি জনাব কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো: সাইদুর রহমান, কেন্দ্রীয় নেতা মির্জা মো: শাহেদ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবিএম শফিকুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, কেন্দ্রীয় সহ-সম্পাদক দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ওমর ফারুক, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম তালুকদার, ঢাকা শাখার সভাপতি মো: শরীফুল ইসলাম, সম্পাদক সাইদুর রহমান,রেল শ্রমিকলীগ সিলেট শাখার সম্পাদক শহিদুল হক ।

আলোচনা সভার শুরুতেই পবিত্রে কোরআন থেকে তেলাওয়াত করেন রেলওয়ে মসজিদের ইমাম এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের কাকর্যকরি সদস্য পরিতোষ ধর পাপ্পু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিলেট রেলওয়ের বিভিন্ন দপ্তরের উর্ধতন প্রকৌশলীবৃন্দ,সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার,স্টেশন মাস্টার, সি.আই আরএনবি,রেলওয়ে থানার কর্মকর্তাগন,গার্ড কাউন্সিলের নেত্তৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ,রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ,সহ অন্যান্যরা ।

সভায় বক্তারা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট ও কুলাউড়া শাখার উদ্যোগে রেলপথ সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের মধ্যে ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩ নং শর্ত বাতিল এবং রানিং স্টাফদের ‘পার্ট অব পে’ রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রনালয়ের সকল অস্মতি প্রত্যাহার করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবি জানান বক্তারা।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

23 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

23 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

24 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.