Categories: জাতীয়

চট্টগ্রামের রাউজানে ভূমিদস্যুদের জমি দখলের পাঁয়তারা!

বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় খলিলাবাদ কদলপুর মৌজার ক্রয়কৃত জমি নিয়ে বিপাকে পড়েছেন নিজাম উদ্দীন হায়দার। অভিযোগ উঠেছে, সুমন ও খোরশেদ গং নামের একদল ভূমিদস্যু সন্ত্রাসীদের সহায়তায় তার জমি দখলের চেষ্টা করছে। এ ঘটনায় জমির মালিক এবং তার পরিবারকে নিয়মিত গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নিজাম উদ্দীন হায়দার বিগত ৭/৮ বছরগুলোতে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে দাগ নং ১৩৫৭, ১৩৫৮, ১৩৫৬ ও ১০১-এর জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি ওই জমির বৈধ মালিক হিসেবে নামজারি সম্পন্ন করে স্বাভাবিকভাবে জমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি সুমন গং ওই জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা শুরু করে।

অবৈধ কার্যক্রম থেকে জমি রক্ষায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নিজাম উদ্দীন হায়দার ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (উত্তর) মিস মামলা নম্বর ৮০০/২৪ইং এবং স্বারক নম্বর ৯৭১/২৪-এর মাধ্যমে একটি মামলা দায়ের করেন। মামলার পর আদালত এবং রাউজান থানা থেকে উক্ত জমির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, আদালতের আদেশ এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুমন গং ওই জমি দখলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষ সন্ত্রাসীদের সহায়তায় জমি দখল করতে নিজ বাড়ির বাউন্ডারি ভেঙে ফেলার উদ্যোগ নেয়। এমনকি জমি খুঁড়ে মাটি সরিয়ে এবং বেআইনিভাবে বেড়া নির্মাণ শুরু করে। তারা জমির মালিক নিজাম উদ্দীন হায়দার ও তার পরিবারকে জীবননাশের হুমকি দিচ্ছে। নিজাম উদ্দীন হায়দারের পরিবার জানিয়েছে, সুমন গং প্রায়ই তাদের বাড়ির চারপাশে অবস্থান নিয়ে গালাগালি এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। সালিশি বৈঠক বা মীমাংসার উদ্যোগ নিলেও সুমন গং তা মানতে নারাজ। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও প্রতিপক্ষের আক্রমণাত্মক মনোভাবের কারণে বিষয়টি অমীমাংসিত থেকে যায়। জমির মালিকানার বৈধতা প্রমাণের জন্য নিজাম উদ্দীন হায়দার আদালতে উপস্থাপন করেন তার রেজিস্ট্রি দলিল, যার মধ্যে উল্লেখযোগ্য বি, এস দাগ নং ১৩৫৭, ১৩৫৮, ১৩৫৬ ও ১০১। এসব জমির বৈধ খতিয়ান সৃজন করেও ভোগ দখলে ছিলেন তিনি।

নিজাম উদ্দীন হায়দার এবং তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিপক্ষের কার্যক্রমে তারা দিন দিন আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। তাদের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন জমি দখলের পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নারী সদস্যদের ওপর নির্যাতন চালানোর হুমকি দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিপক্ষ সন্ত্রাসী গোষ্ঠীর আশ্রয়ে থেকে আইন অমান্য করে শক্তি প্রদর্শনের মাধ্যমে জমি দখল করতে চায়। এমন কর্মকাণ্ডে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে এবং সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নিজাম উদ্দীন হায়দার এবং তার পরিবার প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা চান, আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। এলাকাবাসী জানিয়েছে, বিষয়টি দ্রুত সমাধান করা না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তারা প্রশাসনের প্রতি জমি দখল রোধে এবং নিজাম উদ্দীন হায়দারের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশ অমান্যকারী এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিষয়টির সুষ্ঠু সমাধান হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

22 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

22 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

23 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

23 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.