সিলেট সংবাদদাতাঃ
সিলেট বিএনপির রাজনীতিতে অবিস্মরণীয় আহমেদ হাবিব ইবনে ইসলাম চমক স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৮ নভেম্বর, শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে বাদ এশা চমকের বন্ধুমহল ও প্রিয়জনদের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
চমকের ঘনিষ্ঠ বন্ধু মুবিনুল হক চৌধুরীর রাহির সভাপতিত্বে এবং মোঃ আসাদুল হক আসাদের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান ছামি।
দোয়া মাহফিল পূর্ববর্তী স্মৃতিচারণ পর্বে স্মৃতিচারণ করেন ফ্রান্স প্রবাসী মির্জা আব্দুল হান্নান এ্যাপোলো ও আবু জাফর রাসেল, আহমেদ নাজিম পান্না,কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মান্না দে, নাজিম উদ্দিন, আনিসুজ্জামান লাভলু, হেলাল আহমদ, লিপু গণি, রনি শাহ, ইশতিয়াক আলী সজীব, প্রশান্ত মজুমদার টিটু,ওবায়দুর রহমান ফাহমি, জুনেল আহমদ ও ইকবাল আহমদ মাসুম।
স্মৃতিচারণ পর্বে বক্তারা বলেন, চমকের সাথে যারা মিশেছে তারা জানে চমক কত বড় ও ভালো মনের মানুষ। তাই আজও তার বন্ধুমহল ও প্রিয়জনরা গভীর মমতায় ও ভালোবাসায় তাকে হৃদয়ের মনিকোঠায় লালন করে। কিন্তু সমাজে ও রাজনৈতিক অঙ্গনে তার সম্পর্কে পরিকল্পিতভাবে ভুল বার্তা দেওয়া হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা চমকের আত্মার মাগফেরাত কামনা করি এবং তার একমাত্র বোন তন্বির সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করি। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের তার প্রিয়জনরা উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.