Categories: জাতীয়

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাতউল্যা আটক

সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাদাকাতউল্যা মিয়াজী গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় পাহাড়তলী থানার কর্নেলহাট এলাকায় তার নিজ বাসভবন থেকে আটক করেছে
পুলিশ।
সীতাকুণ্ড থানার অফিসার্স ইন্চার্জ
মুজিবুর রহমান আমাদের সময় কে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একাধিক মামলার আসামী বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাতউল্যা কর্নেলহাটস্হ তার নিজস্ব বাস ভবনে আছেন, দ্রুত তাকে আটকে সাদা পোষাকধারী পুলিশ অবস্হান নিয়ে তার বাসায় তল্লজসী করে তাঁকে আটক করা হয় গত শুক্রবার রাত সাড়ে ৮ টায়। বাড়বকুন্ডের জনতার উত্তেজনা দেখে মধ্যরাতে তাকে সীতাকুণ্ড আনা হয়।আজ শনিবার সকাল ১০ টায় তার বিরুদ্ধে মামলার ফাইল সহ কোর্টে চালান দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ৩ টি সরাসরি মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে।এর মধ্যে জামাত নেতা আমিনুর রহমান হত্যা মামলায় সে এজাহারভূক্ত আসামী।
এলাকাসূত্রে জানা যায়,ছাদাকাতউল্যা চেয়ারম্যান
অবৈধভাবে কয়েকবার চেয়ারম্যান হয়েছে।এলাকাবাসীর
নিরীহ লোকদের জায়গা জমি দখল,টাকা ছাড়া রেজিষ্ট্রি নিযেছে,টাকা খেয়ে অন্যাকারীদের বিরুদ্ধে রায়,বিএনপি, জামায়াত, শিবিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, তার বাড়ী পুড়া মামলায় কয়েক শত বিএনপি জামায়াত কে আসামী দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় সব মিলে বাড়বকুণ্ড বাসীকে জিম্মি করে রেখেছিল। তার আটকের খবর পেয়ে এলাকাবাসী শত শত পচাঁ ডিম সংগ্রহ করে রেখেছিল।গভীর রাতে আনাতে সম্ভব হয়নি।
চট্টগ্রাম কোর্টেও ডিম মারতে চেষ্টা করেছিল।তার আটকের খবরে এলাকাবাসী শুকরিয়া আদায় করেছিল।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

3 hours ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

7 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

This website uses cookies.