Categories: জাতীয়

খুলনার দাকোপে যুব দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ

খুলনা জেলা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিল্লালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অবিলম্বে সন্ত্রাসীদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা যুব দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে বুধবার বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক অমল গোলদারের সভাপতিত্বে এবং উপজেলা যুব দলের সদস্য সচিব এস এম আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম ফয়সাল আলম, চালনা পৌরসভা যুব দলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন শেখ, উপজেলা যুব দলের এস এম ফজলুল করিম, মোঃ নূর ইসলাম, চালনা পৌরসভা যুব দলের সদস্য সচিব মোঃ হাসমত খলিফা, উপজেলা যুবদল নেতা আফজাল হোসেন, তারেক গাজী, আমিনুর রহমান রনি, দেলোয়ার ফরাজী, সেলিম হাওলাদার, আজমল গাজী, শাহীন মীর, রফিকুল ইসলাম,তাইজুল ইসলাম, আরাফাত হোসেন, ইয়াসিন গাজী, মাসুম হাওলাদার প্রমুখ।
সমাবেশ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস যথাযথ মর্যাদায় পলনের লক্ষ্যে প্রস্তুুিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম শেখ, কৌশল্যা রায়, মুনসুর মীরসহ উপজেলা ও চালনা পৌরসভা যুব দলের উল্লেখিত নেতৃবৃন্দ। এ সময় ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস যথাযথ মর্যাদায় পলনের লক্ষ্যে নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.