Categories: জাতীয়

সীতাকুণ্ডে  বিএমএ কর্তৃক রাম্তা দখল করে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে স্হানীয়দের বাকবিতন্ডা ও মহাসড়ক অবরোধ দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।

নিজস্ব প্রতিবেদনঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে এলজিইডি রাস্তা দখল করে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে স্হানীয়দের সাথে বাকবিতন্ডা বাধে বিএমএ কর্তৃপক্ষের  , এই ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন স্হানীয় জনসাধারণ  ।
গতকাল  মঙ্গলবার  দুপুর  বারটার সময়  উপজেলার ভাটিয়ারীতে  এই ঘটনা ঘটে । স্হানীয়রা সাংবাদিকদের অভিযোগ করে বলেন ,  মঙ্গলবার  সকাল সাড়ে এগারোটায়  ভাটিয়ারীর ত্রিশ হাজার মানুষের চলাচলের  পথ  মাহতাব বিবি  সড়ক দখল করে মার্কেট নির্মাণের  জন্য বাঁশ গেড়ে দেয় সেনাবাহিনীর সদস্যরা । এতে স্হানীয় জনগণ বাধা দিতে আসলে  একপর্যায়ে  সেনাসদস্যরা তাদেরকে মারতে  তেড়ে আসে । তারা একজনকে মারতে  থাকলে  সে দৌড়ে  একটি  দোকানের ভিতর ঢুকে  যায়,   সেখানে  সেনাসদস্য  তার  উপর বন্দুক তাক করে রাখার  খবর পেয়ে এলাকার নারী পুরুষ  ক্ষেপে গিয়ে  দুপুর বারোটায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন ।     জনতা  মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাসে তীব্র যানযটের সৃষ্টি হয় । এই সময়  দুর্ভোগে পড়ে দূরপাল্লার হাজার হাজার যাত্রী সাধারণ । আড়াই ঘন্টা পর  দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড  উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)  আব্দুল্লা আল মামুন ঘটনা স্থলে পৌঁছে এলাকার জনসাধারণকে বিষয়টি সুরাহার  আশ্বস্ত করে মহাসড়ক থেকে জনগণকে সরিয়ে দেন ।  তাঁর কাছে জানতে চাওয়া হলে  তিনি  বলেন, রাস্তা  নিয়ে এই ঘটনার  বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করা- ই  স্হানীয়রা মহাসড়ক থেকে সরে যায় । এদিকে  আড়াই ঘন্টা পর  অবরোধ তুলে নিলেও  চালকরা উল্টো পথে যত্রতত্র যানবাহন ঢুকে দেওয়ায় যানযট পরিস্কার হতে আরো এক ঘন্টা থেকেও বেশি সময় লেগে যায় । সন্ধ্যার পরও মহাসড়কে যানজট লেগেই ছিল।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.