চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের ৯ দিন পর পত্রিকার হকার শ্যামল কান্তি নাথ (৪৮)’র লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২৯ আগস্ট মঙ্গলবার উপজেলার সাতবাড়িয়া ১ নম্বর ওয়ার্ড দেয়ানঞ্জী পাড়া দাম্মো পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বার নুরুল ইসলাম। তিনি বলেন স্থানীয়রা শ্যামলের লাশ দেখে ইউনিয়ন পরিষদে খবর দিলে আমি তার পরিবারকে খবর দিই। তার পরিবার এসে লাশ সনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা যায়, সাতবাড়িয়া নাথ পাড়ার পুলিন বিহারীর ছেলে শ্যামল কান্তি নাথ গত ২১ আগস্ট সকালে নিজ বাসার থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে একই দিন রাতে তার ভাই পরিমল নাথ বাদী হয়ে চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরি করেন । তিনি দীর্ঘদিন ধরে চন্দনাইশের বরমা এলাকায় পত্রিকা বিক্রি করে জীবন অতিবাহিত করতেন। বর্তমানে তার ১ ছেলে প্রবাসে রয়েছে, তিনি জায়গা-জমি বিক্রি সংক্রান্ত কাজে জড়িত বলে জানা যায়।
এ বিষয়ে তার ভাই পরিমল কান্তি নাথ বলেছেন, শ্যামল জায়গা-জমি বিক্রি সংক্রান্ত কাজে জড়িত ছিল। ঐসব বিষয় নিয়ে কিছু ব্যক্তির সাথে তার বিরোধ ছিল । সেই শত্রুতার জেরে আমার ভাই খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.