Categories: জাতীয়

মসজিদ কমিটি থেকে জাপা নেতাকে বাদ দেয়ায় দলবল নিয়ে হামলা,৫ জামায়াত কর্মী আহত!

সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড উত্তর মাহমুদাবাদ জামে মসজিদ কমিটি থেকে জাতীয পার্টির যুগ্ম মহা সচিব দিদারুল কবিরকে বাদ দেয়ায় তার দলবল নিয়ে মুসল্লিদের উপর হামলা চালালে প্রায় ৭ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে,আহত সবাই স্হানী জামায়াতে ইসলামের কর্মী বলেও জানাযায়।
মুসল্লি ও জামায়াতের সভাপতি মোঃ মশিউর রহমান জানায় আমাদের গ্রামের মসজিদের সভাপতি ছিল স্হানীয় বাসিন্দা জাতীয পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব দিদারুল কবির দিদার,দীর্ঘদিন ধরেই মসজিদের তহবিলের কোন হিসেব কিতেব দিচ্ছিলনা তিনি।
আজ জুমার নামাজ শেষে তার কাছে হিসেব চাওয়া হয়,এতে তিনি উত্তেজিত হয়ে পড়েন। গ্রামবাসী মুসল্লিগন দিদার কে মসজিদ কমিটি থেকে বাদ দেন।এতে তিনি উত্তেজিত হয়ে তাঁর দলবল নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়।হামলায় প্রায় ৭ জন আহত হয়,এরমধ্যে একজনের অবস্হা আশংকাজনক। আহত কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে,চারজন চিকিৎসা নিয়ে বাড়ীতে আছে।পরবর্তিতে সিদ্ধান্ত নেয়া হবে কি করবো।
দিদারুল কবিরের মোবাইলে ফোন দিলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়,তিনি নগরীতে চলে গেছেন।
এব্যাপারে বিএনপি নেতা জহুরুল আলম জহুরের সাথে যোগাযোগ করলে তিনি জানান,এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি তবে সত্য হলে দুঃখজনক। হামলায় আহতরা হলেন ফারুক,মন্জু,সুফিয়ান,পারভেজ,হাসনাত,সাদেক সহ কয়েকজন। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান জানায়,মসজিদ কমিটি নিয়ে একটি মারামারির ঘটনা শুনেছি তবে কেউ অভিযোগ দেয়নাই এখনো। দিলে ব্যবস্হা নেওয়া হবে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

23 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

23 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

24 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.