Categories: জাতীয়

সীতাকুণ্ডে লগি বৈঠা দিয়ে জামায়াতের নেতাকর্মী হত্যাকারী শেখ হাসিনার ফাঁসীর দাবী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঁঃ

লগি বৈঠা দিয়ে জামায়াতের নেতাকর্মীদের হত্যাকারী শেখ হাসিনার ফাঁসীর দাবী করেছেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নূরুল আমিন।
জামাত সূত্রে জানা যায়,আজ সোমবার (২৮ অক্টোঃ) বিকাল ৩টায় সীতাকুণ্ড পৌর জামায়াতের উদ্যােগে লগি বৈঠা দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা শেখ হাসিনার নির্দেশে জামাতের মত মত নেতা কর্মী পিটিয়ে হত্যার প্রতিবাদে ও শেখ হাসিনার ফাসীর দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল শেষে পৌরসদরস্হ উত্তর বাজারে সমাবেশে পৌর আমির হাফেজ আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নূরুল আমিন, প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ান সিদ্দিকী, সাবেক পৌর আমির তৌহিদুল হক চৌধুরী,বিশেষ বক্তা ছিলেন উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান,শ্রমিক কল্যান ফেডারেশনের উত্তর জেলা সহ সভাপতি আবু তাহের, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, এড,আশরাফুর রহমান,মিডিয়া সম্পকদক আবুল হোসাইন,অধ্যক্ষ নূরুল কবির,কাজী নজরুল ইসলাম সহ জামায়াতের অন্যান্য নেতাকর্মী প্রমূখ উপস্হিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি জেলা আমির নুরুল আমিন তার বক্তৃতায় বলেন,২০০৬ সালে শেখ হাসিনার নির্দেশে সেদিন তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে লগি-বইঠা দিয়ে অনেক নেতাকর্মীদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি আমাদেরকে মামলা করতে পর্যন্ত দেয়নি।সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আহ্বান অনতিবিলম্বে শেখ হাসিনাকে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে।আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না।কারণ তারা দেশের অর্থনীতির চাকা ধ্বংস করে দিয়েছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশপাচার করে দেশকে পুঙ্গ করে তারা নিজেরা দেশ থেকে পালিয়ে গেছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

21 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

22 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

22 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

23 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.