Categories: জাতীয়

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ-কে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ-কে সংবর্ধনা দেওয়া হয়। দীর্গ এক যুগ পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

মঙ্গলবার (২২ অক্টোবর ) বিকেলে তিনি নিজের জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়ছর এম আহমেদকে বরণ করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মুকিতের সভাপতিত্বে ও জেলা বিএনপির নেতা জিয়াউর রহিমের সঞ্চালনায়,সংবর্ধিত অতিথি হিসেবে কয়ছর এম আহমেদ বক্তব্য দেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ (মিলন), সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মল্লিক মঈন উদ্দিন।

বিএনপি নেতা কয়ছর এম আহমেদ তাঁর বক্তব্যে বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ ছিলাম। এক যুগ আমরা দেশে আসতে পারিনি।আত্মীয়স্বজনের কাছে আসতে পারিনি। পরিবারের সদস্যদেরও কাছে পাইনি। আজ মাতৃভূমিতে এসেছি। এ এক অন্য রকম ভালো লাগা। তিনি আরও বলেন, মামলা-হামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়।

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.