Categories: জাতীয়

লামাকাজি সেতুতে অবৈধ টোল! সুনামগঞ্জ-সিলেট সড়কে বুধবার থেকে যান চলাচল বন্ধ।

এম মখলিছ খানঃ

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে বুধবার থেকে যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জের পরিবহন মালিক সংগঠন ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশনের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের লামাকাজি সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। গত পাঁচ আগস্ট ছাত্র-জনতা এই সেতুটিতে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিন্তু দুই মাস পাঁচ দিন বন্ধ থাকার পর একটি কুচক্রী মহল এবং সিলেটের সড়ক ও জনপথ কর্তৃপক্ষ লামাকাজি সেতুতে টোল আদায়ের টেন্ডার আহ্বান করে। এই টেন্ডার বাতিলের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক ইউনিয়ন এবং সুনামগঞ্জের সিএনজি, অটোরিকশা, হিউম্যান হোলার্স, সুজুকি, লেগুনা, বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিকরা যৌথভাবে বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জুয়েল মিয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবীর, সাধারণ সম্পাদক নুরুল হক, সিলেটের শ্রমিক নেতা রনজিত দত্ত, অশোক বিজয় দেব, জেলা লেগুনা সমিতির সভাপতি মোছন মিয়া, সিএনজি সমিতির সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, বাস ও মিনিবাস মালিক সমিতির সহসাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল প্রমুখ।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জুয়েল মিয়া বলেন, লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধ না হলে ২৩ অক্টোবর বুধবার থেকে সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্সসহ বিদেশি যাত্রীদের গাড়ি চলাচল করতে পারবে। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

20 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

21 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.