কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
ইলিশ মাছের প্রজনন মৌসুমে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর । এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণে সরকারের পাশাপাশি রাজনৈতিক,সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা আব্যশক। ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষনা করেছেন সরকার। এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” ও ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ শুরু করেছে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর।
আজ ২১ অক্টোবর,সোমবার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলার আওতাধীন ১০নং ছলিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪ উপলক্ষে জনসচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন ,সীতাকুণ্ড উপজেলা বিএনপি নেতা ও চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন,বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম,ছলিমপুর বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন,সাধারণ সম্পাদক জাহেদুল হাসান,যুবদল সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রোকন উদ্দিন,জামায়েত ইসলামী বাংলাদেশ ছলিমপুর শাখার সেক্রেটারী মোঃ মহিউদ্দিন, লিটন দাশ,নেপাল দাশ প্রমূখ।
ছলিমপুর ইউনিয়নের ৯ শত জেলেদের মাঝে ২০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.