Categories: জাতীয়

সুনামগঞ্জে নাগরিক টিভির প্রতিনিধির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নেতা চিনাকান্দি সীমান্ত এলাকার ইয়াবা ব্যবসায়ী মোঃ ইয়াকুল ইসলাম কর্তৃক স্থানীয় এক কিশোরকে পিঠিয়ে আহত করার ঘটনার সংবাদ প্রকাশ করায় নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানকে বিভিন্নভাবে হত্যার হুমকিসহ তার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ দোষী ব্যাক্তিকে গ্রেপ্তারের দাবীতে সাংবাদিকদের মান্ববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার,একুশে টিভির প্রতিনিধি মোঃ আব্দুস সালাম,গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান,বিজয় টিভির প্রতিনিধি আলাউর রহমান,এশিয়ান টিভির প্রতিনিধি এনামূল কবীর মুন্না,নাগরিক টিভির জেলাপ্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, জেলার বিশ^ম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের তাজ্জুদ আলী খানের ছেলে আওয়ামীলীগ নেতা ইয়াবা ব্যবসায়ী মোঃ ইয়াকুল ইসলামের এক সময় নুন আনতে পানতা পুড়াত। কিন্তু তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পদপদবী ব্যবহার করে চিনাকান্দি সীমান্ত এলাকা দিয়ে এলাকার কিছু গরীব ছেলেদের ব্যবহার করে রাতের আধাঁরে অবৈধভাবে সীমান্তের ওপাড়ে ভারতে পাঠিয়ে মরণ নাশক ইয়াকা ট্যাবলটে,বিদেশী মদ এবং মাঝে মাঝে আগ্নেয়াস্ত্র দেশের ভেতরে এনে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিয়ে তিনি ইতিমধ্যে অর্ধশত কোটির টাকার মালিক বনেছেন্ । ইয়াকুল ইতিমধ্যে তার গ্রামের বাড়ি শিলডোয়ারে দুইকোটি টাকা দিয়ে একটি বিশাল বহুল বাড়ি নিমার্ণ করেছেন এবং ৫০ লাখ টাকা দিয়ে একটি বিলাশ বহুল গাড়ি খরিদ করেছেন।
সুনামগঞ্জ জেলা নাগরিক টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক ইয়াবা ব্যবসায়ী ইয়াকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ প্রিন্ট ও অনলাইন পোার্টলে সংবাদ প্রকাশ করেন।

নেতৃবৃন্দরা দাবী করেন এই ইয়াবা ব্যবসায়ী ইয়াকুল তার অপকর্ম ধামাচাপা দিতে গিয়ে এবং সংবাদকর্মীদের কলমকে রুদ্ধ করে দিতেই তিনি নাগরিক টিভির সাংবাদিকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। অবিলম্বে এই ইয়াবা ব্যবসায়ীর দায়েরকৃত মামলাটি সঠিক তদন্তের দাবী জানান এবং এই ইয়াবা সম্রাট মোঃ ইয়াকুল ইসলামকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

20 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

20 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

21 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.