Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডে “বিএন্ডএফ কেয়ার” এর উদ্যোগে বৃদ্ধদের জন্য উপহারের কার্যক্রম উদ্বোধন।

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের বিভিন্ন এলাকার অসহায় দুঃস্হ বৃদ্ধ মা- বাবাদের জন্য “বিএন্ডএফ” (বহদ্দা এন্ড ফ্যামিলি) মাসিক চিকিৎসা ভাতা প্রদান করেছেন।

আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভাস্হ সীতাকুণ্ড প্রেসক্লাব ভবনের হলরুমে
সীতাকুণ্ডে বহদ্দা এন্ড ফ্যামেলী “বিএন্ডএফ কেয়ার” এর উদ্যোগে সীতাকুণ্ডের বৃদ্ধ মা-বাবাদের জন্য আত্মবিশ্বাস উপহারের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্বাস্থ্য প্রকল্পের প্রধান টি এইচ ও ডাক্তার নুরউদ্দিন রাসেদ।

এ কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত ৬০ জন উপকারভোগীকে ওষুধ খরচ বাবৎ মাসিক এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
বহদ্দা এন্ড ফ্যামিলী (বিএন্ডএফ) এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও  মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর বাংলাদেশের মুখপাত্র মোঃ আশরাফুল আলম ভুঁইয়ার সভাপতিত্ব

ও বি এন্ড এফ এর ম্যানেজার (এইচআর) আবু জাহেদ জনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সীতাকুণ্ড প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক সৈয়দ মোহাম্মদ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাবেক সভাপতি সাংবাদিক এম হেদায়েত উল্লাহ, সৌমিত্র চক্রবর্তী ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন কুমার চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএন্ডএফ এর কান্ট্রি ডিরেক্টর শাহেদ ইকবাল রিফাত, অপারেশন ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সমন্বয়ক নুরুল আকতার বাপ্পি।

উল্লেখ্য, বি এন্ড এফ ইতিমধ্যে রোজার মাসে বাজারের অর্ধেক মূল্যে মুরগী বিক্রি সহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.