Categories: জাতীয়

বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে আহাদুল ইসলাম বিজয় (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে বিজয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিজয় উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর খায়ের আহমদ ডাক্তার বাড়ির হামিদুল হকের ছেলে। সে এই বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রিয়াজুল জব্বার জানান, বিজয়ের মা ঘরে ছিলেন না। তিনি বিকেল সোয়া ৪টার দিকে বাড়িতে এসে রান্নাঘরে বিজয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিজয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

15 hours ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

19 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

4 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

5 days ago

This website uses cookies.