Categories: জাতীয়

বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী, ড.ইউনুস।

নিউজ ডেস্কঃ

দেশের ক্রান্তিলগ্নে “সেনাবাহিনী” মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে “সেনাবাহিনী”। ফলে বাহিনী আবারও মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৬ অক্টোবর) সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আরও বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই এই পদোন্নতির দাবিদার। রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে বলেও নির্দেশনা দেন তিনি।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রতিরক্ষা সচিব, চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১ম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.