এম,মখলিছ খানঃ
সড়কে নিহত এসআই কাজী আতিকুর রহমান।
সিলেটে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলের কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের (৩৬)।শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত (উত্তর) মোহাম্মদ শাহরিয়ার আলম।জানা যায়, দাপ্তরিক কাজে তিনি মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়ে ছিলেন। আসার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাজী আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ শাহরিয়ার আলম জানান, পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান। তবে পিকআপটি আটক করা হয়েছে।
সিলেট প্রতিনিধি- সিলেটের বিএনপি রাজনীতিতে অনুপ্রবেশকারী ও মুখোশধারী ব্যক্তিদের উপস্থিতি নিয়ে তৃণমূল পর্যায়ে তীব্র চাঞ্চল্য…
খুলনা ব্যুরো- "জনগণকে আমার কাছে আসতে হবে না, আমিই জনগণের কাছে যাবো"—দায়িত্ব গ্রহণের পর এমনই…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…
নিজস্ব প্রতিনিধি- দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…
বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…
This website uses cookies.